48037

এবার সৌদির সঙ্গে সামরিক সম্পর্ক বাড়াতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সামরিক সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। পারস্য উপসাগরীয় এ দুই ক্ষমতাধর দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের কয়েক মাসের মাথায় এমন প্রস্তাব দিলো তেহরান।

বৃহস্পতিবার সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি এ প্রস্তাব দেন। খবর মিডিল ইস্ট মনিটরের।

ads

এসময় দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নে ভূমিকা এবং ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র জরুরি বৈঠক আয়োজনের জন্য রিয়াদের প্রশংসা করেন বাকেরি।

ইরানি কমান্ডার বলেন, দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে এবং এ ক্ষেত্রে ইরান প্রস্তুত রয়েছে।

ads

ফোনালাপে সৌদি প্রতিরক্ষামন্ত্রীও দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেন এবং ইরানের প্রস্তুতিকে স্বাগত জানান।

ad

পাঠকের মতামত