মসজিদে নববীর সবচেয়ে বয়স্ক খাদেমের ইন্তেকাল
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মুদিনা মুনাওরায় অবস্থিত মসজিদে নববীর সবচেয়ে বয়স্ক খাদেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
সোমবার বিকেলে তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করে সৌদি-ভিত্তিক সংবাদমাধ্যম আল-সাবাক।
ads
শতবর্ষী ওই খাদেমের নাম আগা আবদু আলী ইদ্রিস শেইখ। গতকাল মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মসজিদে নববীর সবচেয়ে বয়স্ক এই খাদেমের ইন্তেকালে মর্মাহত বিশ্বের অসংখ্য মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে যার চিত্র ফুটে উঠেছে।
ads
অনলাইনে সক্রিয়রা আগা আবদু আলী ইদ্রিস শেইখের জন্য দোয়া করছেন এবং মহান আল্লাহর কাছে জান্নাতে তার উঁচু মাকাম প্রার্থনা করছেন।










