জি-সেভেন বৈঠক: সবকিছু ছাপিয়ে প্রাধান্য পেলো গাজা ইস্যু
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের টোকিয়োতে জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকটি শুরু হয় মঙ্গলবার (৭ নভেম্বর)। ধারাবাহিক বৈঠকে ইউক্রেনে সাহায্যের পরিমাণ বাড়াতে চাপ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দুই দিন ব্যাপী বৈঠকে উঠে আসে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য মোকাবেলার বিষয়টি। তবে, সবচেয়ে গুরুত্বের সাথে আলোচনার জায়গা করে নেয় গাজায় ইসরায়েলের অভিযানের প্রসঙ্গ।
জি-সেভেনের বিবৃতিতে গাজায় মানবিক বিরতির সম্মিলিত আহ্বান যুক্ত করার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন যুক্তরাজ্য, কানাডা, ইতালি, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। যদিও, বৈঠকের আগে প্রস্তাবটি নিয়ে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ভ্রমণ করে আরব নেতাদের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছেন ব্লিনকেন।
এদিকে, মানবিক বিরতিতে রাজি করাতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, এ বিষয়ে অগ্রগতি খোলাসা করেননি তাঁরা।









