47268

সাবেক মন্ত্রী এম.কে আনোয়ারের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: সাবেক মন্ত্রী, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম.কে আনোয়ারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লার হোমনাস্থ বাসভবনে মঙ্গলবার সকালে পারিবারিক ভাবে এই আয়োজন করা হয়। তাঁর বড়ছেলে মাহমুদ আনোয়ার কাইজারের নেতৃত্বে আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মী এবং বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইন্জিনিয়ার আবদুল মতিন খান এম.কে আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

ads

মাহমুদ আনোয়ার কাইজার তার মরহুম পিতার জন্য তিনি সকলের কাছে দোয়া চান এবং একপর্যায়ে কেঁদে ফেলেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সাবেক প্রধানমন্ত্রীর এপিএস আবদুল মতিন বলেন- জননেতা এম.কে আনোয়ারের নাম কেউ মুছে ফেলতে পারবে না। তাঁর নাম চিরদিন মানুষ মনে রাখবে। তিতাস, হোমনা এবং মেঘনা উপজেলা থেকে দলে দলে আসা লোকজন দেখেই বুঝা যায় তিনি মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।

ads

দোয়া ও মোনাজাত শেষে ৫০টি মাদ্রাসাকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন মাহমুদ আনোয়ার কাইজার।

ad

পাঠকের মতামত