কুমিল্লায় ঝুড়ি ভর্তি ফল উপহার নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার
নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার)। এসময়ে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে শারদীয় দুর্গোৎসবের কুশল বিনিময় করেন, ঝুড়ি ভর্তি ফল উপহার দেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন ।

শনিবার (২১ অক্টোবর) রাতে নগরীর শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মাতা মন্দিরে আসেন পুলিশ সুপার। তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে শারদীয় দুর্গোৎসবের কুশল বিনিময় করেন এবং শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ রাহা, যুগ্ন সম্পাদক বাবু প্রেমানন্দ সাহ, মতি দত্ত, ঝুনু বড়ুয়া ও অজয় সাহার হাতে ঝুড়ি ভর্তি ফল উপহার তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হাসান, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সানজুর মোরশেদ খান, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) জিয়াউল হক টিপু, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে.এম. আবদুল কাইয়ুম ফারুক, শ্রী শ্রী রাজরাজেশ্বরী কালী মাতা মন্দির কমিটির বিজয় সাহা, বিষ্ণ চক্রবর্তী, লিটন সাহা, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহাবুব হোসেন সহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও পূজা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









