47143

রোনালদিনহো প্রধানমন্ত্রীকে উপহার দিলেন জার্সি, পেলেন নৌকা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

গণভবনে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন রোনালদিনহো। এসময় ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই অ‍্যাটাকিং মিডফিল্ডার প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দেন। হলুদ রঙের সেই জার্সির পেছনে লেখা ছিল ‘জয় বাংলা’।

ads

আর প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি উপহার পান আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোনালদিনহোকে বলেন, আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।

রোনালদিনহোর ফুটবল দক্ষতার প্রশংসা করেন শেখ হাসিনা। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে নিজের পারিবারিক সম্পর্কের কথাও তুলে ধরেন। দেখা করা সুযোগ দেওয়ায় রোনালদিনহো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন বলে জানান প্রেস সচিব।

ads

রোনালদিনহো ক্রীড়া ক্ষেত্রে অসামান্য উন্নয়নের জন্য এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

এদিন দুপুর সাড়ে ৩টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এ ব্রাজিলিয়ান তারকা। বৃহস্পতিবার ভোরে ঢাকা ত্যাগ করার কথা তার।

এর আগে, গত ৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ ঢাকায় এসেছিলেন। তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

ad

পাঠকের মতামত