47133

কুমিল্লায় পৃথক অভিযানে বিদেশী মদ, বিয়ার ও গাঁজাসহ আটক ৩

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ চান্দুপুর এলাকায় (১৮ অক্টোবর) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ বোতল বিদেশী মদ ও ৭০ ক্যান বিয়ার’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাপ্তানবাজার গ্রামের মোঃ সলিমুল্লাহ এর ছেলে মোঃ মাইনুদ্দিন মানিক (৪৫)।

পৃথক অন্য একটি অভিযানে (১৮ অক্টোবর) বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মাঝিগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯.৫ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, কুমিল্লা জেলার দেবীদ্বার থানার দক্ষিণ নারায়নপুর গ্রামের আব্দুল লতিফ এর ছেলে মোঃ আবু কাওছার সোহেল (৩৮) এবং একই জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের মৃত মোখলেচুর রহমান এর ছেলে মোঃ আল মমিন বাবু (২৯)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদ, বিয়ার ও গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত