47082

চান্দিনায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ অক্টোবর) সকালে থানা চত্বরে এ সভার আয়োজন করে চান্দিনা থানা প্রশাসন।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাবুদ্দিন খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত।

ads

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মানান বিপিএম (বার)।

ads

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি-চান্দিনা সার্কেল) এএসপি এনায়েত কবির শোয়েব, পৌরসভার মেয়র শওকত হোসেন ভূইয়া।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ঈমাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত