কুমিল্লার শিমপুর হতে ২৫ কেজি গাঁজাসহ আটক ১
নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শিমপুর এলাকায় (১৪ অক্টোবর) ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজা’সহ এক মাদক ব্যবসায়ীকে টাক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শিমপুর গ্রামের মৃত নুরু মিয়া এর ছেলে মোঃ সোহাগ (৪৪)।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











