47009

বুড়িচংয়ে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

বুড়িচং প্রতিনিধি: “অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শুক্রবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে নেতৃত্ব দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।

পরে উপজেলা পরিষদের চত্ত্বরে অগ্নি নির্বাহক বিষয়ে বিভিন্ন  স্কুল – কলেজের শিক্ষার্থীও  সাধারণ জনগনের জন্য  এক প্রশিক্ষণ মূলক অগ্নি মহড়া দেন ফায়ার সার্ভিসের ফায়ার স্টেশন অফিসার আতাউর রহমান সরকার ও তার চৌকস একদল দমকল বাহিনী। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেল নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এর  সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ ।

ads

এসময় র‌্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মীঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী,  উপজেলা ইন্সেটাক্টর মোস্তফা কামাল,  সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এম হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মোঃ নেওয়াজ আলী সর্দার, প্রমূখ। 

ads
ad

পাঠকের মতামত