আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন পারভেজ বাপ্পি
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পি।
বুধবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পি।

প্রসঙ্গত, কুমিল্লা নগরীতে বেড়ে ওঠা কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে সবুজ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ভিক্টোরিয়া সরকারি কলেজ’র রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক মরহুম কাজী শফিকুর রহমান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মরহুমা রৌশন আরা রহমানের দ্বীতিয় পুত্র কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পি।











