কুমিল্লা রামকৃষ্ণ আশ্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার
নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা। মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০টায় তিনি আশ্রমে পৌছলে ফুলেল শুভেচ্ছা জানান পূজনীয় মহারাজ।

পরে তিনি আশ্রমের অনাথ আশ্রম, ছাত্রাবাস, লাইব্রেরি, সাধু নিবাস, আশ্রমের পুকুর, অস্থায়ী ঠাকুর মন্দির এবং নির্মাণাধীন নতুন মন্দির পরিদর্শন করেন। আশ্রমে প্রায় এক ঘন্টা অবস্থান করেন তিনি।

এ সময় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ ভড়ুয়া, আদর্শ সদর উপজেলা ইউএনও কানিজ ফাতেমাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারবৃন্দ, ভারতীয় হাইকমিশনের অতিথিবৃন্দ এবং আশ্রমের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দুপুরে হাই কমিশনার প্রণয় ভার্মা উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট শচীন দেববর্মণের বাড়ি ঘুরে দেখেন। বিকেলে কুমিল্লা কোটবড়ি শালবন বৌদ্ধ বিহার পরিদর্শন করে ঢাকা ফিরে যান।











