46726

তিতাসে নাঈম হাসানের সভায় জনতার ঢল

তিতাস প্রতিনিধি: প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাফল্য এবং উন্নয়নের অগ্রযাত্রার ১৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ অক্টোবর) গাজীপুর মাঠে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজক ছিলেন তিতাস উপজেলা আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। এ সভায় জনতার ঢল নামে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গমাতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার নাঈম হাসান।

ads

সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের উপদেষ্টা রাজা মিয়া সওদাগর।

ads

এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, আ’লীগ নেতা মোঃ আমির হোসেন, তিতাস উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন, জিয়ারকান্দি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি আবুল হাসেম, সাবেক মোঃ কাজল, তিতাস উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মজনু সরকার,প্রবীন আ’লীগ নেতা মোঃ গিয়াসউদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গাজী মোঃ সোহেল রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মান্নান মুন্সি, এনামুল হক টিপু, মৎস্যজীবী লীগের সভাপতি সায়েম সরকার,
যুব মহিলালীগ নেত্রী লায়লা সরকার, হরিপদ মেম্বার, বলরামপুর ইউপি শ্রমিকলীগের সভাপতি রাশেদ জামান, বিল্লাল হোসাইন ভূইয়া প্রমূখ।

সভা পরিচালনা করেন যুবলীগ নেতা রাশেদ ফরায়েজী।
শুরুতেই ব্যারিস্টার নাঈম হাসান আ’লীগ সরকারের উন্নয়ন সম্বলিত চিত্র প্রদর্শনী কর্ণার ফিতা কেটে উদ্বোধন করেন।

ad

পাঠকের মতামত