45874

বরুড়ার শাকপুর ইউনিয়নের ৩৬ পরিবারে এ জেড এম শফিউদ্দিন শামীমের অনুদান

নিউজ ডেস্ক: কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যাশী, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) এর অর্থায়নে কর্মহীন লোকদের কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের জন্য সামাজিক দায়বদ্ধতার আওতায় অটো-রিক্সা, সেলাইমেশিন, সন্তান সম্ভবা মায়েদের জন্য মাতৃত্বকালীন অনুদান, দরিদ্র রোগীদের চিকিৎসা, মসজিদ-মন্দিরে সহায়তা, এলাকার প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতাদের সম্মাননা সহ বিভিন্ন ধরনের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর, ২০২৩) বিকেলে শাকপুর নতুন বাজার সংলগ্ন মাঠে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ৯ জন কর্মহীন অসহায় পুরুষ কে ১ টি করে রিকশা, ৯ জন অসহায় নারী কে ১ টি করে সেলাই মেশিন, ৯ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, ৯ জন সন্তান সম্ভবা দুস্থ নারী কে মাতৃত্বকালীন ভাতা, ১৫ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার এবং ৮ টি মসজিদ ও ১ টি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে শাকপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা আবুল হাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা পরনির্ভরশীলতা কমাতে এবং আতœকর্মসংস্থানের ব্যবস্থা করতে, সন্তান সম্ভবা মা ও অনাগত সন্তানের স্বাস্থ্য, দারীদ্রের চরম কষাঘাতে যারা চিকিৎসা করাতে পারছেন না তাদের কথা চিন্তা করে, তাদের পাশে থাকার জন্য এ ধরনের সাহায্যের উদ্যোগ নিয়েছি। এ ছাড়াও আমাদের দলের অনেক প্রবীণ ও ত্যাগী নেতা রয়েছেন যারা নি:স্বার্থ ভাবে দলের জন্য শ্রম দিয়েছেন, নিজের টাকা খরচ করে দলের জন্য কাজ করেছেন। আমি আজ এই অনুষ্ঠানে তাঁদেরকে সম্মাননা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ইতিমধ্যে উপজেলার আগানগর, পয়ালগাছা, শিলমুড়ি(দ:), খোশবাস (উ:) ইউনিয়নে অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে, পর্যায়ক্রমে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি বলেন, অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি গড়ে তোলা ও কর্মসংস্থান সৃষ্টি এস কিউ ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমার পরিবার ৩০ বছর ধরে নানা কর্মসূচি পালন করে আসছে।

ads

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু।

ads
ad

পাঠকের মতামত