২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে কুমিল্লা জেলা আ.লীগের বিক্ষোভ
নিউজ ডেস্ক: কুমিল্লায় জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে দিবসটি উপলক্ষে নগরের রামঘাটস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে দলীয় কার্য্যালয় থেকে ২১শে আগষ্টের ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, এম এ করিম, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার।
বিক্ষোভ মিছিল ও সামাবেশে আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।।
২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আওয়ামীলীগনেতারা বলেন, ২১ আগস্টে বর্বর গ্রেনেড হামলাকারীদের বিচারের রায় অবিলম্বে কাযকর করার দাবী জানান।









