45264

ইউক্রেনকে সহযোগিতা, কংগ্রেসের কাছে আরও ২৪ বিলিয়ন ডলার চাইলো হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন কংগ্রেসের কাছে ইউক্রেন ও চীনকে মোকাবিলার মতো আন্তর্জাতিক প্রয়োজনে অতিরিক্ত ২৪ বিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউজ। এর মধ্যে প্রতিরক্ষার জন্য ১৩.১ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার এক সিনিয়র মার্কিন এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেনকে এখন পর্যন্ত ১১৩ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষায় ইউক্রেনের সবচেয়ে বড় তহবিল দাতায় পরিণত হয়েছে দেশটি।

ads

এক মার্কিন কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেছেন, অতিরিক্ত তহবিল ইউক্রেনের জন্য মার্কিন প্রতিরক্ষা বিভাগের বরাদ্দ করা মোট সম্পূরক তহবিলকে প্রায় ৬০ বিলিয়ন ডলারের কাছাকাছি নিয় যাবে। এর মধ্যে সমন্বিতভাবে নিরাপত্তা সহায়তার জন্য ৪৩.৯ বিলিয়ন এবং সামরিক, গোয়েন্দা এবং অন্যান্য প্রতিরক্ষা সহায়তার জন্য ১৮.৪ বিলিয়ন রয়েছে।

ইউক্রেনের সম্পূরক তহবিলের অনুরোধের মাধ্যমে আফ্রিকার দেশগুলোতে রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে মোকাবিলার জন্য ২০০ মিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউজ।

ads

ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, আমরা জানি না এই যুদ্ধ আর কতদিন চলবে, বা ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের আরও কত তহবিলের প্রয়োজন হতে পারে।

প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাকার্থি এর আগে বলেছিলেন, ইউক্রেনের সম্পূরক বরাদ্দ জাতীয় খেলাপি অবস্থা এড়ানোর চুক্তির বেশি হওয়াকে তিনি হয়ত সমর্থন করবেন না। ওই চুক্তির ফলে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় নিরাপত্তায় ব্যয় ৮৮৬ বিলিয়ন অনুমোদন দেওয়া হয়েছিল।

ad

পাঠকের মতামত