44984

নাইজারে অভ্যুত্থান: প্রতিরক্ষা বৈঠকের সভাপতিত্বে ম্যাঁখো

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো নাইজারের সামরিক অভ্যুত্থানের বিষয়ে আজ শনিবার (২৯ জুলাই) বৈঠকে সভাপতিত্ব করবেন। নাইজারের ক্ষমতাধর একজন জেনারেল নিজেকে দেশটির নতুন নেতা ঘোষণা করার পর এই বৈঠক হতে যাচ্ছে। প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, পশ্চিম আফ্রিকার দেশ নাৃইজারে সাবেক ঔপনিবেশিক শাসক দেশ ফ্রান্সের প্রায় দেড় হাজার সৈন্য রয়েছে। এ বছরের গোড়ার দিকে প্রতিবেশী দেশ মালি থেকে ফরাসি বাহিনী প্রত্যাহার করে নেওয়ার পর সাহেল অঞ্চলে তাদের সর্বশেষ মিত্রদের অন্যতম হচ্ছে নাইজার।

ads

গত বুধবার প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করায় ম্যাঁখো সম্ভাব্য সর্বোচ্চ কঠোর ভাষায় এর নিন্দা জানান।

তিনি বলেন, সামরিক অভ্যুত্থান সম্পূর্ণরূপে অবৈধ এবং নাইজেরিয়া, নাইজার এবং পুরো অঞ্চলের জন্য এটি খুবই বিপজ্জনক। তিনি বাজুমকে মুক্তি দেওয়ার এবং সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

ads

মালি ও বুরকিনা ফাসোর পর নাইজার ইসলামিক স্টেট গ্রুপ এবং আল-কায়েদার সঙ্গে যুক্ত জিহাদি হামলায় ক্ষতির মুখে পড়া সাহেল অঞ্চলের তৃতীয় দেশ হয়ে উঠেছে।

ad

পাঠকের মতামত