44508

কুমিল্লা পূজা উদযাপন পরিষদের আয়োজনে গীতা পাঠ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসাবে জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে গতকাল ১০০ জন প্রতিযোগিদের মাঝে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় এক এক করে ১০০ জনের গীতা পাঠ শুনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শিব প্রসাদ রায়।

এসময় মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিষ্ণুপদ ভট্টাচার্য, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, চন্দন নাগ, পিয়াস সাহা, সাংগঠনিক সম্পদাক দিলীপ নাগ কানাই, সদস্য প্রদীপ সাহা, বিপ্লব মোদক, পূজা বিষয়ক সম্পাদক নান্টু মল্লিক। গীতা পাঠ প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা শ্রী নিপেন্দ্র চক্রবর্ত্তী, অধ্যাপক ড. বিশ্বজিৎ দেব। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দীপক দাস, বিশু ঘোষ, বাসু ঘোষ।

ads
ad

পাঠকের মতামত