44431

থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

নিউজ ডেস্ক: থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪২তম সাধারণ সভায় অংশগ্রহণ শেষে আজ মঙ্গলবার (১১ জুলাই) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআর জানায়, সেনাপ্রধান থাইল্যান্ডে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে ভোট প্রদান ছাড়াও বিভিন্ন দেশের ক্রীড়া নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করে পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করেন।

ads

এশিয়া অলিম্পিক কাউন্সিলের ওই সভায় অংশগ্রহণের জন্য সেনাবাহিনী প্রধান গত ৭ জুলাই থাইল্যান্ডে যান।

ads
ad

পাঠকের মতামত