44257

হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে ফ্রি হার্ট ক্যাম্প

নিউজ ডেস্ক: ‘হৃদয় দিয়ে হার্টকে জানুন’ ২০২৩ সালের বিশ্ব হার্ট দিবস এর প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে (১ জুলাই) রোটারি বর্ষ শুরুর দিন এবছরের প্রতিপাদ্য বিষয় ‘Create Hope in the World’ নিয়ে রোটারি ক্লাব অব কুমিল্লা ও ‘Courage, Service, Humanity’ এই লক্ষে ফারাজ আয়াজ ফাউন্ডেশনকে সাথে নিয়ে এসকেএফ ফার্মাসিউটিকেলের সহযোগিতায় জগন্নাথপুর রোটারি চক্ষু হাসপাতালে হার্ট কেয়ার ফাউন্ডেশন কুমিল্লা ফ্রি হার্ট ক্যাম্প আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা: তৃপ্তীশ চন্দ্র ঘোষ। ক্যাম্পে অসংখ্য গরীব দুঃস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ads

প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আসুন আমরা হার্ট ও হার্টের রোগকে জানি, হার্টের রোগ ও ষ্ট্রোকের ঝুঁকি কমাই, হার্টকে সুস্থ রাখি আর অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করি।

চিকিৎসা সেবা প্রদান করেন ফাউন্ডেশনের সহ সভাপতি ডা: মল্লিকা বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা: গোলাম শাহজাহান, ডা: মোহাইমিনুল হক রিয়াদ ও ডা: তাইফুর রহমান।

ads

এ সময় ছিলেন কুসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর হানিফ মাহমুদ, রোটারি ক্লাব অব কুমিল্লার সভাপতি নজরুল হক ভূঁইয়া স্বপন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিঠু, এসিস্টেন্ট গভর্নর শাখাওয়াত হোসেন, পিপি এড. গোলাম ফারুক, পিপি সৈয়দ ডা: জুলফিকার হায়দার, পি পি ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, পিপি কবিৱ হোসেন ভূঁইয়া ও পি পি সিরাজুল হক সহ অন্যান্য রোটারিয়ানৱা।

ad

পাঠকের মতামত