44050

কুমিল্লা কান্দিরপাড় এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক খুন

নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের জনবহুল এলাকায় ইজাজ নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে একদল যুবক। রবিবার (২৫ জুন) সন্ধ্যায় নগরীর এ কে ফজলুল হক রোডে একটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইজাজ কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের মনিপুর গাবতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

ads

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি সানজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

জানা গেছে, টাকা পয়সার দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।পরে হাতাহাতি এ এক পর্যায়ে ইজাজকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের পরই ওই যবকেরা পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় পথচারীরা ইজাজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান।

ads

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক শাওন শিকদার জানান, ইজাজ নামে আহত ব্যক্তির দুই পায়ের হাঁটুর উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ad

পাঠকের মতামত