44037

কুমিল্লার রানীরবাজার হতে গাঁজা ও বিদেশী মদসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রানীরবাজার এলাকায় (২৪ জুন) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ৫৫ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বড়কাচি গ্রামের মৃত মনতাজ মিয়া এর ছেলে ইসরাফিল (২৮)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মুনিরুল আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিদেশী মদ’সহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা বের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত