43888

বুড়িচংয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে (২০২২-২৩) অর্থ বছরে খরিপ-২, ২০২৩-২৪ মৌসুমে উফসী আমন উতপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭০৫ জন ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণে শুভ উদ্বোধন করা হয়। বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ও সার্বিক তত্বাবধানে ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহসিন কবির।

আরো উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, মো: আবদুল জলিল, ফকরুল আলম ভূইয়া, ফারুক আহমদ, উপসহকারী কর্মকর্তা যথাক্রমে নজরুল ইসলাম , মো: সাহেদ, জাকির, বিল্লাল হোসেন,বিল্লাল হোসেন -২ সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত