নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন অরন্যপুর এলাকায় (১৪ জুন) সকালে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাবের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরন্যপুর গ্রামের মৃত রওশন এর ছেলে মোঃ সোহেল (৩০) এবং একই থানার গাজীপুর গ্রামের আক্তার হোসেন এর ছেলে আনোয়ার হোসেন (২৭)।
র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।






