43553

চান্দিনায় প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক: কুমিল্লা চান্দিনায় প্রশিক্ষিত যুবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি’র) অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২১ জন প্রশিক্ষিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

প্রধান অতিথি বলেন, দেশে অর্ধেকের বেশি নারী। নারীদেরকে বসিয়ে রেখে দ্রুত দেশের উন্নয়ন সম্ভব না। পুরুষের পাশাপাশি নারীরা দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে বেকার নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। তারা এই প্রশিক্ষণ গ্রহণ করে সাবলম্বী হতে পারবে। সেই সাথে ভালো ভাবে প্রশিক্ষণ নিয়ে একজন ভালো উদ্যোক্তাও হতে পারবেন। তার দ্বারা অনেক বেকার নারী ও পুরষের কর্মসংস্থান হবে। প্রশিক্ষণ নেয়া নারীদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। যেটা ব্যবহার করে অনেক টাকা আয় করতে পারবে। সরকারের উদ্দেশ্যে মূলত নারীদের পরাধীনতার শিকল থেকে আত্মনির্ভশীল ভাবে গড়ে তোলা।

ads

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান প্রমুখ।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান, মাধাইয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কেরণখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, এতবারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ, জোয়াগ ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খাঁন প্রমুখ।

ads

এর আগে একই সভাকক্ষে উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

ad

পাঠকের মতামত