42453

কা‌লির বাজা‌রে তদার‌কি অভিযান, ৫ প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

নিউজ ডেস্ক: জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে শনিবার (৮ এপ্রিল) কু‌মিল্লার আদর্শ সদর উপ‌জেলার কা‌লির এলাকায় বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করা হ‌য়ে‌ছে। এ সময় দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন না করায় মেসার্স হক ভ্যারাই‌টিজ স্টোর‌কে ৩ হাজার টাকা, একই অ‌ভিযো‌গে মোল্লা স্টোর, ম‌নির ভূইয়া স্টোর ও খা‌দিজা স্টোর‌কে ২ হাজার টাকা ক‌রে জরিমানা করা হয়।

ads

বুরিন্দা‌তে রং মিশ্রন করায় সাইফুল হো‌টে‌লে উৎপা‌দিত আনুমা‌নিক ৫০ কে‌জি ব‌রিন্দা জব্দ ক‌রে ধ্বংস করা হয়। উৎপাদিত খাদ‌্যপ‌ণ্যে মেয়াদ না লেখা ও ওজ‌নে কম দেওয়ায় মেসার্স অ‌লিপুর মি‌ষ্টি ভাণ্ডার‌কে ৪ হাজার টাকা জ‌রিমানাসহ আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৫ প্রতিষ্ঠান‌কে ১৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

বেলা ১১টা থে‌কে সহকার‌ী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

ads
ad

পাঠকের মতামত