সাবেক এমপি অধ্যাপক ইউনুসের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
বুড়িচংয়ে প্রতিনিধি: কুমিল্লা-৫ আসনের (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) সাবেক পাঁচ বারের এমপি অধ্যাপক মোঃ ইউনুসের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন এর আয়োজনে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন এর গোপীনাথপুর মরহুমের নিজ বাড়িতে মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার ২৭ মার্চ সকালে কোরখানী, কবর জিয়ারত করা হয়।
বিকালে নিজ বাড়ির কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল দোয়া এবং ইফতার অনুষ্ঠিত হয়।
মরহুম সাবেক এমপি অধ্যাপক মোঃ ইউনুসের আত্মার মাগফেরাত কামনা করে স্থানীয় শ্রীপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সালাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান নাসিম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদক ও প্রকাশক এস এ লাভলু, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, মরহুমের ছেলে উপসচিব বদরুল হাসান লিটন, উপসচিব সাইফুল ইসলাম রিপন,ডা.মেহেদী হাসান সুমন, অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন এর যুগ্ম সম্পাদক অ্যাড. এরশাদ হোসেন ভূইয়া, এরশাদ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন খান, অধ্যাপক মোঃ আবুল হাসেম, অধ্যাপক শিহাব উদ্দিন, নজরুল ইসলাম, ডা. জয়নাল আবেদীন, সুপার মাওলানা সফিকুর রহমান ভূইয়া, ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আব্দুল হালিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউসার, অমল কৃষ্ণ, যুবলীগ নেতা ওয়াইট কবির হোসেন, মোঃ তফাজ্জল হোসেন মেম্বার, বাহারুল ইসলাম জহির, মিজানুর রহমান মেম্বার, খোকন ভূইয়া মেম্বার প্রমূখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী এলাকার গণ্য মাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









