41952

কুমিল্লায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা

নিউজ ডেস্ক: ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শামীম আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার।

ads

আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ডা. আসাদুজ্জামান, সাবেক জেলা কমান্ডার সফিউল আহম্মেদ বাবুল।

আলোচনা সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত