41945

কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিট‌রিং

নিউজ ডেস্ক: কুমিল্লায় আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৫ মার্চ) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম এর নির্দেশনায় রাজগঞ্জ ও নিউমার্কেট বাজারে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা মার্কেটিং অফিস ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি মনিটরিং করা হয়।

ads

এ সময় বাজারের সকল ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণসহ প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো এবং অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

ads

বিকাল ৪টা থে‌কে প‌রিচা‌লিত এ কার্যক্রমে অ‌তি‌রিক্ত জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট মো: মোশা‌রেফ হো‌সেন, সদর সা‌র্কেলের অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মো: কামরান হো‌সেন, ভোক্তা অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলাম, সি‌নিয়র কৃ‌ষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকা‌রিয়া, দোকান মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক আ‌তিক উল‌্যাহ খোকন ও রাজগঞ্জ ও নিউমা‌র্কেট ব‌্যবসায়ী স‌মি‌তির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধর‌ণের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অ‌তি‌রিক্ত জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট মো: মোশা‌রেফ হো‌সেন।

ad

পাঠকের মতামত