41288

কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালনে প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক: আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে কুমিল্লায় নারী দিবস প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।

জেলা প্রশাসক শামীম আলমের সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক জেসমিন আরা বেগম, বিশিষ্ট নারী নেত্রী বীর মুক্তযোদ্ধা পাপড়ি বসু, বিশিষ্ট নারী নেত্রী রোটারিয়ান দিলনাসি মোহসেন ও নারী নেত্রী ও জেলা পরিষদের সদস্য এডভোকেট ফাহমিদা জেবিন সহ সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

ads

আগামী ৮ মার্চ সকালে নগরীর শিল্পকলা একাডেমী থেকে র্যালী বের হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়ে নগর মিলনায়তনে আলোচনা সভা আনুষ্ঠিত হবে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

ads
ad

পাঠকের মতামত