বুড়িচংয়ে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত
বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গোমতী স্টেডিয়ামে শনিবার বিকেলে বিল্লাল হোসেন ঠিকাদার ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান এমপি।
পীরযাত্রাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা সন্তান কমন্ডের আহব্বায়ক বিল্লাল হোসেন ঠিকাদারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার।

খেলায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আব্দুছ ছালাম বেগ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি, ঢাকা সড়ক ও জনপথ বিভাগের উপ- প্রকৌশলী ইঞ্জি.আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো: রেজাউল করিম, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি.বাছির খান, পীরযাত্রাপুর ইউনিয়নের আ’লীগের সাবেক সভাপতি সফিউল্লাহ ঠিকাদার, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার আবু হানিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাউথ আফ্রিকার প্রবাসী মোঃ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিগণ।
খেলায় ১-০ গোলে জাফরগঞ্জ ফুটবল একাডেমীকে হারিয়ে বিজয়ী হয় শ্রীপুর ফুটবল একাদশ। খেলা পরিচালনার দ্বায়িত্বে ছিলেন (রেফারি) নাসির উদ্দিন বিপ্লব ও ধারাভাষ্যকার ছিলেন শামসুল হোক সানি ও মোঃ রাসেল। খেলায় গোমতী স্টেডিয়ামের চারিদিকে বিপুল জনসমাগমের উপস্থিতি দেখা গেছে।খেলার শেষে বিজয়ীদের হাতে ৫০ লক্ষ টাকা করে ১ লক্ষ টাকা চেক ও ডাবল ফ্রিজ কাপ তুলে দেন প্রধান অতিথি এমপি আবুল হাশেম খান। অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিল্লাল হোসেন ঠিকাদার।









