40762

বরুড়ায় বাস চাপায় মোটর সাইকেল আরোহী ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই বেকারি শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও এক শ্রমিক।

বুধবার রাত ১২টার দিকে বরুড়া-লালমাই সড়কে মৌলভীবাজারে এ ঘটনা ঘটে বলে জানান বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার।

ads

নিহত অহিদুর রহমান (৪০) ও মো. সাগর (১৯) কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার বাসিন্দা। তারা বরুড়া পৌরসভার চেয়ারম্যান পোল সংলগ্ন একটি বেকারিতে কর্মরত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত দুইজন ও আহত আরেক শ্রমিক শাহপরান মোটরসাইকেলে করে মৌলভীবাজারে রাতের খাবার খাওয়ার জন্য আসেন। খাবার খেয়ে তারা বেকারিতে যাওয়ার পথে বাজারের ডায়বেটিক অ্যাসোসিয়েশনের সামনে কুমিল্লা থেকে বরুড়াগামী একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত কে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ads

ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত