40753

বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির খাবার ও কলম বিতরণ

বরুড়া প্রতিনিধি: বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির উদ্যোগে মঙ্গলবার বরুড়া উপজেলার চারটি সরকারি ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৭৮ জন শিক্ষার্থীদের মধ্যে খাবার ও কলম বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বরুড়া পৌরসভার কামেড্ডা শালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুপুর ১২ টায় খাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলা একটায় নলুয়া মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়, বেলা দুইটায় দোঘই আরিফ বাবলু শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার ও কলম বিতরণ করা হয়।

ads

এ সময় সমিতির উপদেষ্টা কাজী নাজমুস সাদাত, সভাপতি মো. জহিরুল হক, সহসভাপতি নাছির উদ্দিন লিংকন ও মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক গাজীউল হক সোহাগ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, বরুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক কামরুন নাহার, রতন চক্রবর্তী, মো. ইয়াসিন মিয়া, আমেনা আক্তার ও সহকারী শিক্ষক শামীমা আক্তার উপস্থিত ছিলেন।।

উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে এই সংগঠন বরুড়া উপজেলায় স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজ করে আসছে।

ads
ad

পাঠকের মতামত