40687

বরুড়ায় নূরানী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার আদ্রা ইউনিয়নের হেরপেটি গ্রামের “হেরপেটি এমরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা” নূরানী ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ ও দোয়া আয়োজন করা। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ৬০জন শিক্ষার্থীকে বই দেওয়া হয়।

বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত মাদ্রাসার সভাপতি ও নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন।

ads

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সহ সভাপতি মাস্টার কামরুল ইসলাম বকুল, প্রধান উপদেষ্টা মাওলানা তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মাষ্টার ইউছুফ আলী, আনোয়ার হোসেন, আঃ জলিল, দলিল লেখক আবদুল ওয়াদুদ সেলিম ও লোকমান হোসেন। এই সময় আরও উপস্থিত ছিলো উক্ত মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খালেদ হোসেন রিপন ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আঃ কাদের মোল্লা।

ads
ad

পাঠকের মতামত