মনোহরগঞ্জে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
মনোহরগঞ্জ প্রতিনিধিঃ কুমিল্লার মনোহরগঞ্জে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা সমিতির সভাপতি ও উত্তর হাওলা কলেজের অধ্যক্ষ এসএমশেখ কামাল, সাধারণ সম্পাদক আবু নছর সালেহ মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, সহকারি শিক্ষা অফিসার নুরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার নীলকান্ত সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব মোঃ ফখর উদ্দিন, শাহ শরিফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইছহাক মিয়া, নাথেরপেটুয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হুজ্জুতুল ইসলাম, মনোহরগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিনত আলী, নাথেরপেটুয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ।
অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।









