38345

ইসলাম সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান ওআইসি সদস্যদের

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলাম সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে এবং ইসলামভীতি ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সম্মেলনে একটি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসিভুক্ত দেশগুলোর তথ্যমন্ত্রীদের ১২তম ইসলামী সম্মেলনে তা গৃহীত হয়।

এই সম্মেলনে ৫৭টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ভুল তথ্য ও ইসলামফোবিয়া প্রতিরোধ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে মুসিলমবিশ্বের মধ্যে ধর্মীয় ভুল তথ্য বিস্তার রোধে মিডিয়া ও তথ্যগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়। উদ্বোধনী অধিবেশনের শুরুতে তুরস্কের কাছে সম্মেলনের সভাপতিত্ব হস্তান্তর করে সৌদি আরব।

ads

ডিজিটাল যুগে সামাজিক প্ল্যাটফর্মে তথ্য আদান-প্রদানে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করাই এ ঘোষণাপত্রের প্রধান লক্ষ্য। এতে ওআইসি সদস্যদের পক্ষ থেকে সব ধরনের চরমপন্থা, সহিংসতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদের নিন্দা জানাতে সমর্থন জানানো হয়। সম্মেলনের শেষ দিন গত ১৫ মার্চ ইসলামফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবসে গৃহীত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবকে স্বাগত জানানো হয়।

সম্মেলনে সৌদি আরবের ভারপ্রাপ্ত মিডিয়া বিষয়ক মন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ বিশ্বের চলমান চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবেলায় ওআইসির রাষ্ট্রগুলোর মধ্যে বৃহত্তর সমন্বয় করে একটি রোডম্যাপ তৈরির আহ্বান জানান। এদিকে সঠিক তথ্য মিডিয়ায় তুলে ধরতে সব উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তুরস্কের যোগাযোগা বিষয়ক প্রধান ফাহরেতিন আলতান। মিডিয়ায় ধর্মীয় বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে মুসলিমবিশ্বকে ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় এগিয়ে চলার আহ্বান জানান ওআইসির মহাসচিব হুসাইন ইবরাহিম তোহা।

ads

সূত্র : আনাদোলু এজেন্সি

ad

পাঠকের মতামত