জার্মান ফেডারেল স্টেট সেক্রেটারি ঢাকায় আসছেন
আন্তর্জাতিক ডেস্কঃ ছয় দিনের সফরে আগামী শুক্রবার ঢাকায় আসছেন জার্মানির ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি বারবেল কুফলা। তাঁর সঙ্গে থাকবেন জার্মানির পার্লামেন্ট সদস্য টিনা রুডলফ, জোহানেস ওয়াগনার ও নুট গেরশাউ।
ঢাকায় জার্মান দূতাবাস জানায়, প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকার এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে বৈঠক করবে। দলটি টেকসই সরবরাহ শৃঙ্খল ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে ঢাকা, খুলনা ও যশোরে জার্মান উন্নয়ন সহযোগিতার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবে। জার্মান দূতাবাস বলেছে, বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতার ৫০ বছর উদযাপনের এই বছরে উচ্চ পর্যায়ের এই সফর নতুন মাত্রা যোগ করবে।
ads









