38297

ফিলিস্তিনপন্থী স্পিকার নির্বাচিত করেছে কুয়েত

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতের জাতীয় পরিষদ ফিলিস্তিনপন্থী প্রবীণ পার্লামেন্ট সদস্য আহমেদ আল-সাদুনকে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অন্য কেউ এ পদে প্রতিদ্বন্দ্বিতা না করায় ৮৮ বছর বয়সী আল-সাদুনকে সর্বসম্মতিক্রমে কুয়েতের পার্লামেন্টের স্পিকার হিসেবে মনোনীত করা হয়। খবর মিডলইস্টমনিটর।

কুয়েতের সংবিধান অনুযায়ী, জাতীয় পরিষদের চার বছরের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন।

ads

আল-সাদুন এর আগে ১৯৮৫, ১৯৯২ ও ১৯৯৬ সালেও এই পদে দায়িত্ব পালন করেন এবং ১৯৭৫ সাল থেকে টানা দশ মেয়াদে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।

তিনি ১৯৬৮-৭৬ সাল মেয়াদে কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ১৯৭৪-৮২ সাল পর্যন্ত এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ads

কুয়েতি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে আল-সাদুন এএফসি সদস্য দেশগুলোর সমর্থন জোগাড় করে ১৯৭৪ সালের সেপ্টেম্বরে ইসরায়েলকে এই গ্রুপ থেকে বহিষ্কার করেন।

আল-সাদুনের স্পিকার হওয়ার ব্যাপারে আল-কুদস ইয়ুথ লীগের প্রধান তারিক আল-শায়া বলেছেন, কুয়েত সরকারিসহ সব স্তরে ফিলিস্তিনিদের প্রতি অন্যরকম একটি আবেগ বহন করে। তারা কোনো সময় ফিলিস্তিন বা ফিলিস্তিনিদের ভুলে যাবে না। ফিলিস্তিনপন্থী আল-সাদুনের কুয়েত পার্লামেন্টের স্পিকার পদে মনোনয়নের ব্যাপারটিও এ রকমই একটি ব্যাপার।

ad

পাঠকের মতামত