নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১৯তম মৃত্যু বার্ষিকী পালিত
নিউজ ডেস্কঃ নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুমিল্লা নবাববাড়ি বিজ্ঞান কলেজে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা নবাববাড়ি বিজ্ঞান কলেজে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নবাব পরিবারের সদস্য সৈয়দ ফজলে এলাহি ফয়সাল এর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. জি এম মনিরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ম্যানেজার ক্রিড়া সংগঠক ও আবৃত্তি শিল্পী সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, কবি ও লেখক এবং বিএমএ এর সাবেক সভাপতি ডাঃ ইকবাল আনোয়ার।
এ সময় ছিলেন আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, আবৃত্তি সংসদের সভাপতি তাহমিনা বেগম, বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ সালমান, লেখক সাহিত্যিক সহকারী অধ্যাপক রাহুল তারুণ পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার, বাংলাদেশ কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার জয়নাল আবেদীন রনি, সাংস্কৃতিক কর্মী মামুন, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য নাসিমা বিশ্বাস, প্রভাষক আনোয়ার হোসেন, রোকসানা ইসলাম দুলালী, রাহাত চৌধুরী, নিউ লাইফ হাসপাতালের চেয়ারম্যান বেলায়েত হোসেন, মনোহর গুজ উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি আবদুল খালেক মোল্লা, কবি শিপন মানব, সমতটের কাগজের সম্পাদক ও প্রকাশক জামাল উদিন দামাল, কবি কাজী নাসিমা সাথী, এডভোকেট জাফর আলী, কবি ইয়াছিন, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য তজবীর খান, কবি এম এ জীবন, সাজ্জাদ হোসেন, সালমা আক্তার সহ আরও অনেকে।

এর আগে বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াছিন নূরী।









