37032

চলতি মাসের শেষে বাইডেন-এরদোয়ান বৈঠকের আলোচনা চলছে

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে একটি বৈঠক নিয়ে আলোচনা চলছে। শুক্রবার তুরস্ক-রাশিয়া সম্পর্ক, মার্কিন অস্ত্র এবং ইউক্রেন ও সিরিয়ার সংঘাতের বিষয়বস্তু নিয়ে এক জ্যেষ্ঠ তুর্কি কর্মকর্তা এই তথ্য জানান।

ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। দেশটি রাশিয়ার সাথে বাণিজ্য, পর্যটন এবং বিনিয়োগ অব্যাহত রেখেছে। ইউক্রেনে হামলার পর মস্কো ও কিয়েভের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে তুরস্ক।

ads

তুর্কি কর্মকর্তার মতে, প্রেসিডেন্ট এরদোয়ান সেপ্টেম্বরের শেষের দিকে ওয়াশিংটন সফর করবেন বলে আশা করা হচ্ছে।
বাইডেন এবং এরদোয়ান সর্বশেষ জুনের শেষ দিকে মাদ্রিদে ন্যাটো সম্মেলনের ফাঁকে মিলিত হয়েছিলেন। ওই বৈঠকে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদানে ভেটো তুলে নেয় আঙ্কারা। বৈঠক শেষে বাইডেন বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি সমর্থন করে। এই বিক্রয়ের জন্য কংগ্রেস সদস্যদের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। সূত্র: আল আরাবিয়া

ads
ad

পাঠকের মতামত