মুরাদনগরে নবাগত ওসি কামরুজ্জামান তালুকদারের যোগদান
আরিফ গাজী: কুমিল্লার মুরাদনগর উপজেলার মুরাদনগর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কামরজ্জামান তালুকদার। সোমবার রাতে তিনি যোগদান করেন। এ সময় ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নবাগত ওসিকে বরণ করে নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল
বারী ইবনে জলিল ও সহকর্মীরা।
পরে তিনি সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এর পূর্বে তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় ওসি হিসেবে কর্মরত
ছিলেন। পুলিশি সেবা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, জুয়া, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন ওসি কামরুজ্জামান তালুকদার।









