36098

মাদকপাচার রোধে কাজ করার প্রতিশ্রুতি কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সাবেক গেরিলাযোদ্ধা গুস্তাভো পেত্র দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। রোববার (৭ আগস্ট) তার শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। বামপন্থী এই নেতা অবৈধভাবে মাদক পাচার রোধে লড়াইয়ের জন্য একটি নতুন বৈশ্বিক কৌশলের আহ্বান জানিয়েছেন।

সাবেক মার্কসবাদী বিদ্রোহী কলম্বিয়ার প্রথম বামপন্থী নেতা হিসেবে তার শপথ গ্রহণের মাধ্যমে ইতিহাস তৈরির লক্ষ্যে রোববার বোগোতার প্রধান চত্বরে প্রায় এক লাখ লোকের সমাবেশ ঘটেছিল। পেত্র-র শপথ অনুষ্ঠানে স্প্যানিশ রাজা ষষ্ঠ ফিলিপ ও ল্যাটিন আমেরিকা অঞ্চলের অন্তত নয়টি দেশের প্রেসিডেন্টও উপস্থিতি ছিলেন।

ads

৬২ বছর বয়সী সাবেক বোগোতা মেয়র ও সাবেক গেরিলা যোদ্ধা গত জুনে বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং নতুন তেল প্রকল্প নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন।

কলম্বিয়ার কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে, যার পেছনে ছিল অবৈধভাবে মাদক ব্যবসা। পেত্র বোগোতায় তার সমর্থকদের ভিড়ের মাঝে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে’ বলে স্বীকার করে নেন। তিনি বলেন, গত ৪০ বছরে অন্তত দেড় লাখ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিবছর উত্তর আমেরিকায় ৭০ হাজার মানুষ মারা যান মাদকের অতিরিক্ত ডোজের কারণে।

ads

বিশ্বের অর্ধেকের বেশি কোকেন উৎপাদন হয় দেশটিতে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো উৎপাদন থেকে শুরু করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে মাদক পরিবহন ও গ্রাহকদের কাছে পৌঁছে দিতে ব্যবসার কাজেও জড়িত থাকেন। কয়েক দশক ধরে এই কৌশলই মাদক কারবারির উপদ্রব বেড়ে ল্যাটিন আমেরিকান রাজ্যগুলোর দুর্বল করেছিল।

পেত্র-র পূর্বসূরী, ইভান দুক, মাদকের বিরুদ্ধে যুদ্ধকে তার সরকারের একটি প্রধান অগ্রাধিকারের বিষয়ে পরিণত করেছিলেন। কলম্বিয়ার গ্রামাঞ্চলে কোকেন উৎপাদন দমন করার জন্য যথেষ্ট মার্কিন সমর্থনও যান তিনি।

তিনি বলেন, ‘আমি যেমন দুটি সমাজ চাই না, তেমনি দুটি দেশও চাই না। আমি শুধু শক্তিশালী, ঐক্যবদ্ধ কলম্বিয়া চাই’। পেত্র আরও বলেন, জাতি হিসেবে যেসব চ্যালেঞ্জ রয়েছে, তা মোকাবিলা করার জন্য আমাদের ঐক্য দরকার। সাবেক সিনেটর পেত্র ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে শান্তি আলোচনা পুনরায় করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

পেত্র ফ্রান্সিয়া মার্কেজের সঙ্গে কাজ করবেন। ওই নারী পেত্র-র সঙ্গে কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস-প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

ad

পাঠকের মতামত