35864

কুমিল্লায় বঙ্গবন্ধুকে নিবেদন করে কবিতা পাঠ ও আলোক প্রজ্বালন

ডেস্ক রিপোর্টঃ শোকাবহ আগস্টের প্রথম দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে কবিতা “শ্রাবণের শোকগাথা ও আলোক প্রজ্বালন” অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা নগর উদ্যানস্থ বঙ্গবন্ধু ম্যুরালে অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা।

জেলা প্রশাসনের সহযোগিতায় কুমিল্লার কবি, আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান।

ads

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

ads

কথা-কবিতায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা বশীর উল আনোয়ার, শাহজাহান চৌধুরী, বদরুল হুদা জেনু, হাসান ফিরোজ, মাহমুদ কচি, ছড়াকার জহিরুল হক দুলাল, মোতাহার হোসেন মাহবুব, শেখ ফরিদ আহমেদ, আবুল কাশেম, অধ্যক্ষ বিধান চন্দ, জোবাইদা নূর খান, তাহমিনা বেগম, সাব্বির আহমেদ খান, গোলাম মোস্তফা, মোঃ আল আমিন, আরিফুল হাসান, রোখসানা ইয়াসমিন মনি, খলিলুর রহমান শুভ্র, ওমর ফারুকী তাপস, জালাল উদ্দীন, জামাল উদ্দিন দামাল, মোহাম্মদ শাহজাহান, বশীর আহমেদ, লোকমান হোসেন, শামসুন্নাহার হ্যাপি, রোজা, রোমানা রুমি।

জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে মাহতাব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি ও কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লার আবৃত্তি দল।

পরে বঙ্গবন্ধুর ম্যুরালে আলোক প্রজ্বালন করেন অতিথি ও শিল্পীরা।

ad

পাঠকের মতামত