35848

ব্রাহ্মণপাড়ায় রোটারী ক্লাবের পালাবদল

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় রোটারী ক্লাবের ২০২২-২৩ এর পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। রবিবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে রোটারী ক্লাব ব্রাহ্মণপাড়ার আয়োজনে এই ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন আবু ছাইদ।
রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটাঃ কবির আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, রোটারী ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার সদস্য মোঃ আবু হানিফ শিপু, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নজরুল ইসলাম, ডেপুটি গভর্ণর রোটাঃ মহসিন রহমান, চার্টার প্রেসিডেন্ট মোঃ
মনিরুল হক, রোটাঃ আরিফুল ইসলাম সোহাগ ও ওমর ফারুক খান। উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান জহিরুল হক, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন সরকার, যুবলীগ নেতা মশিউল আলম সোহাগ, প্রধান শিক্ষক হুমায়ন কবির, প্রভাষক জামাল হোসেন, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মোঃ আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলীম খান, অর্থ সম্পাদক অপু খান চৌধুরী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ বাছির উদ্দিনসহ রোটারীয়ানবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক হুমায়ন কবির নতুন প্রেসিডেন্ট হারুন-অর-রশিদকে বরণ করে নেন।

ad

পাঠকের মতামত