রক্তঋণের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বরুড়া প্রতিনিধিঃ বরুড়ায় রক্তঋণ সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ জুলাই) বেলা ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনের সভাপতি মোঃ শরীফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের উপ-পরিচালক ও সংগঠনের প্রতিষ্ঠাতা মাজহারুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ কামাল হোসেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কুমিল্লা জেলা তরিক্বত ফেডারেশনের সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সংগঠনের উপদেষ্টা কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, প্রবাসী ফোরামের সহসভাপতি হাজী মোঃ মামুন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম ভূঁইয়া, সাবেক অর্থ সম্পাদক পেয়ার আহমদ জনি, সংগঠনের সহসভাপতি আওলাদ হোসেন সিয়াম, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন।









