কুমিল্লা বিপুল পরিমান মাদকসহ আটক ১, প্রাইভেট কার ও মোটর সাইকেল জব্দ
নিউজ ডেস্কঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল (২৯ জুলাই) দুপুরে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার মধ্যম ঢুলিপাড়া (বড়বাড়ী) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৮৬ বোতল ফেন্সিডিল ও ১৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বারপাড়া (দক্ষিণ পাড়া) গ্রামের মোঃ আমির হোসেন’র ছেলে মোঃ রাসেক আহম্মদ (৪১) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বল্লভপুর প্রঃ সামবল্লভপুর গ্রামের মৃত হাজী আব্দুল হাকিম’র ছেলে মোঃ আমিনুল ইসলাম প্রঃ আমিন (৭২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কার ও মোটর সাইকেলে পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।











