35699

জাপানে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের টোকিওতে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম এক রোগী শনাক্ত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার রাজধানীর গভর্নর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

ads

আক্রান্ত ব্যক্তির নাম প্রকাশ না করা হলেও তার বয়স ৩০ বলে জানিয়েছে রয়টার্স।

মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি গত মাসে ইউরোপ গিয়েছিলেন। সেখানে এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন তিনি। ওই ব্যক্তিও মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছিলেন।

ads

আরেকটি পৃথক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর, মাথাব্যথা, র‌্যাশ ও তিনি অনেক দুর্বল অনুভব করছেন। তা সত্ত্বেও তার শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল।

ad

পাঠকের মতামত