35667

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্কঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৫ জুলাই ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বেলঘর মোল্লাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটর সাইকেল করে মাদক পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের মৃত নুরুল আমিন এর ছেলে মোঃ জাহিদ হাসান (২২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও আটককৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে সেদীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটর সাইকেল করে কুমিল্লার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads
ad

পাঠকের মতামত