লালমাইয়ের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় চন্দ্র
লালমাই প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা দানে অনন্য ভূমিকা রাখায় ডাঃ সঞ্জয় চন্দ্র পালকে লালমাই উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ঘোষণা করা হয় এবং সম্মাননা স্মারক-সনদ প্রদান করা হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে লালমাই উপজেলার নির্বাহী অফিসার মো: ফোরকান এলাহী অনুপম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক বিকম।
ads
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন।
এসময় মেডিকেল অফিসার এম সি এইচ এফ পি, উপজেলার সকল কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিকগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ads









