35277

কুমিল্লার টমছমব্রীজ থেকে ২৩ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্কঃ র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৮ জুলাই সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী’কে আটক করপ। আটককৃত মাদক ব্যবসায়ী হলোঃ হবিগঞ্জ জেলার বাহুবল থানার মুদারপুর (বড়বাড়ি) গ্রামের মোঃ মানিক মিয়া’র ছেলে মোঃ জুয়েল মিয়া(১৯)।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ads

 

ads
ad

পাঠকের মতামত